চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন

  • প্রতিবেদক
  • আপডেট : ১০:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১৮ বার
১১

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়িতে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে খাগড়াছড়িতেও একযোগে বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষকে সামনে রেখে শনিবার (১৩ জুন ২০২৬) জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে খাগড়াছড়ি শহরের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী।

এতে অংশ নেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। উদ্বোধনের পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন, আলুটিলা পর্যটন কেন্দ্র এবং খাগড়াছড়ি সদর উপজেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, সদর রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিকসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এতে অংশ নেয়।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খাগড়াছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন

আপডেট : ১০:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬