চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ঈদ-উল-আযহা উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

  • প্রতিবেদক
  • আপডেট : ০৮:৫৮:২২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১ বার

প্রতিনিধি মহালছড়ি:: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কোরবানির মাংস এবং চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে বুধবার(২০ মে ২০২৬) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ির মহালছড়িতে পেশাদার ও মৌসুমি কসাইদের এবং ইমামদের নিয়ে একদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

“খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কোরবানির মাংস ও চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ” শীর্ষক এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মহালছড়ি।

উপজেলা হলরুমে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সূপর্ণা দে বলেন, কোরবানির পশু জবাই, মাংস সংরক্ষণ ও চামড়া পরিচর্যায় সচেতনতার অভাবে প্রতিবছর অনেক সময় স্বাস্থ্যঝুঁকি ও অর্থনৈতিক ক্ষতির ঘটনা ঘটে। সঠিক নিয়ম অনুসরণ করলে নিরাপদ খাদ্য নিশ্চিত হওয়ার পাশাপাশি চামড়ার গুণগত মানও বজায় রাখা সম্ভব।

বিশেষ অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেনসহ স্থানীয় ইমাম, পেশাদার কসাই, মৌসুমি কসাই ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণে কোরবানির পশু জবাইয়ের স্বাস্থ্যসম্মত পদ্ধতি, মাংস কাটাকাটি ও সংরক্ষণ, পশুর বর্জ্য ব্যবস্থাপনা, চামড়ায় লবণ প্রয়োগের সঠিক নিয়ম, সংক্রামক রোগ প্রতিরোধ এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের হাতে-কলমে কিছু ব্যবহারিক দিকও দেখানো হয়।

আয়োজকরা জানান, ঈদুল আজহার সময় জনস্বাস্থ্য সুরক্ষা এবং কোরবানির পশুর মাংস ও চামড়ার অপচয় রোধে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরাও প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈদ-উল-আযহা উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ০৮:৫৮:২২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬