চট্টগ্রাম সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

দুর্গম এলাকায় গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়ন

  • প্রতিবেদক
  • আপডেট : ০৮:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১৩ বার
১৬

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২ আগস্ট ২০২৬) খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স, খাগড়াছড়ি সেনানিবাস-এর আয়োজনে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত ২২ জন নারীকে গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবাও দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত, সিও, ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এবং মেজর কাজী মোস্তফা আরেফিন , জিএসও-২ (ইন্টেলিজেন্স), সদর দপ্তর, খাগড়াছড়ি রিজিয়ন।

আয়োজকরা জানান, দুই সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করার পাশাপাশি মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

বেনজীরের জামিন বাতিলে আইনজীবী নিয়োগ হয়েছে

দুর্গম এলাকায় গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়ন

আপডেট : ০৮:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬