খাগড়াছড়িতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ। স্টাফ রিপোর্টার:: দেশে বিশৃঙ্খলা করে বেশি দিন টিকে থাকতে পারবেননা বলে মন্তব্য করে বক্তারা বলেছেন, যে পথে গেছে আওয়ামী লীগ সেই পথেই হাঁটছে বিএনপিও। তাই তাদের পরিনামও আওয়ামী লীগ মতই হবে বলে মন্তব্য করেন বক্তারা। বুধবার (০৫ আগস্ট ২০২৬) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন,জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবীতে খাগড়াছড়িতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ বক্তারা এসব কথা বলেন। এতে বক্তারা আরো বলেন, গণভোটের রায় মেতে নিতে হবে। নইলে জনগণ আপনাদেরও মেনে নেবেনা। বাংলার মাটিতে আর কোন ফ্যাসিবাদ জনগণ মেনে নেবেনা বলেই গণঅভ্যুত্থানের সৃষ্টি হযেছিলো। বিএনপি শিক্ষাঙ্গনে হামলাসহ সারাদেশে বিশৃঙ্খলা তৈরি করছে বলে অভিযোগ এনে আবারো ৫ আগস্টের সৃষি হবে বলেও মন্তব্য করেন জামাযাতের খাগড়াছড়ি জেলা আমির। বাংলাদেশ জামায়াত ইসলামী খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন এর সভাপতিত্বে এতে জামায়াত এর খাগড়াছড়ি আসনের এমপি প্রার্থী এয়াকুব আলী চৌধুরী,সেক্রেটারি মিনহাজুর রহমান,খাগড়াছড়ি জেলা ছাত্র শিবির এর সভাপতি আ: ছাত্তার,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান,জাতীয় নাগরিক পার্টির খাগড়াছড়ি জেলার আহ্বায়ক মোঃ নুর আলম, সদস্য সচিব সুবোধ চাকমা। এছাড়া সমাবেশে এনসিপির যুগ্ন আহবায়ক-চাইথোয়াই মারমা,সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো: ইসমাইল হোসেন মিঠু,জাতীয় যুব শক্তি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ হারিচুর রহমান রনি, যুব শক্তি জেলা আহবায়ক, সোহেল ত্রিপুরা (নিরব)সহ অসংখ্য নেতাকর্মীরা এতে অংশ নেন। তিনি আরো বলেন, সম্ভবনার পাহাড়ে ফ্যাসিস্টদের দুর্নীতি,অনিয়ম, চাঁদাবাজি,টেন্ডারবাজির কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির বন্ধন অটুট রেখে এগিয়ে নিতে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দরা। এরআগে গণমিছিল নিয়ে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মুক্তমঞ্চে এসে সমাবেশ করে।
৮
খাগড়াছড়িতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ।
স্টাফ রিপোর্টার::দেশে বিশৃঙ্খলা করে বেশি দিন টিকে থাকতে পারবেননা বলে মন্তব্য করে বক্তারা বলেছেন, যে পথে গেছে আওয়ামী লীগ সেই পথেই হাঁটছে বিএনপিও। তাই তাদের পরিনামও আওয়ামী লীগ মতই হবে বলে মন্তব্য করেন বক্তারা।
বুধবার (০৫ আগস্ট ২০২৬) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন,জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবীতে খাগড়াছড়িতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ বক্তারা এসব কথা বলেন।
এতে বক্তারা আরো বলেন, গণভোটের রায় মেতে নিতে হবে। নইলে জনগণ আপনাদেরও মেনে নেবেনা। বাংলার মাটিতে আর কোন ফ্যাসিবাদ জনগণ মেনে নেবেনা বলেই গণঅভ্যুত্থানের সৃষ্টি হযেছিলো। বিএনপি শিক্ষাঙ্গনে হামলাসহ সারাদেশে বিশৃঙ্খলা তৈরি করছে বলে অভিযোগ এনে আবারো ৫ আগস্টের সৃষি হবে বলেও মন্তব্য করেন জামাযাতের খাগড়াছড়ি জেলা আমির।
বাংলাদেশ জামায়াত ইসলামী খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন এর সভাপতিত্বে এতে জামায়াত এর খাগড়াছড়ি আসনের এমপি প্রার্থী এয়াকুব আলী চৌধুরী,সেক্রেটারি মিনহাজুর রহমান,খাগড়াছড়ি জেলা ছাত্র শিবির এর সভাপতি আ: ছাত্তার,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান,জাতীয় নাগরিক পার্টির খাগড়াছড়ি জেলার আহ্বায়ক মোঃ নুর আলম, সদস্য সচিব সুবোধ চাকমা।
এছাড়া সমাবেশে এনসিপির যুগ্ন আহবায়ক-চাইথোয়াই মারমা,সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো: ইসমাইল হোসেন মিঠু,জাতীয় যুব শক্তি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ হারিচুর রহমান রনি, যুব শক্তি জেলা আহবায়ক, সোহেল ত্রিপুরা (নিরব)সহ অসংখ্য নেতাকর্মীরা এতে অংশ নেন।
তিনি আরো বলেন, সম্ভবনার পাহাড়ে ফ্যাসিস্টদের দুর্নীতি,অনিয়ম, চাঁদাবাজি,টেন্ডারবাজির কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির বন্ধন অটুট রেখে এগিয়ে নিতে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দরা।
এরআগে গণমিছিল নিয়ে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মুক্তমঞ্চে এসে সমাবেশ করে।