চট্টগ্রাম বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

রামগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

  • প্রতিবেদক
  • আপডেট : ০৮:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১৩ বার
১৭

শহীদ মজিদের কবরে শ্রদ্ধাঞ্জলি।

প্রতিনিধি রামগড়:: “জুলাই চেতনায় গড়বো দেশ’ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে জুলাই যোদ্ধা নিহত শহীদ আবদুল মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ পালন করা হয়।

বুধবার (৫ই আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ খাগড়াছড়ি জেলার একমাত্র নিহত শহীদ আব্দুল মজিদের কবরে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, রামগড় অতিরিক্ত পুলিশ সুপার মি. ওবাইন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাজির আলম, রামগড় পৌরসভা, উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভুঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া , পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ । পুষ্পমাল্য অর্পণ শেষে তাঁর রুহের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম সভাপতিত্ব করেন। আলোচনার সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভূঁইয়া,রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজির আলম, নিহত শহীদ মজিদের পিতা মতিন মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি ফয়জুর রহমান, সাংবাদিক করিম শাহ প্রমূখ।

আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

রামগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আপডেট : ০৮:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬