চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ডিএমপি কমিশনার হলেন রামগড়ের মোসলেহ উদ্দিন

  • প্রতিবেদক
  • আপডেট : ০৭:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ২ বার

প্রতিনিধি রামগড়:: খাগড়াছড়ির রামগড় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখলেন মোসলেহ্ উদ্দিন আহমেদ তুহিন। বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ ডিএমপি কমিশনার হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ রবিবার ১৭ মে সকালে স্বরাষ্ট্র মন্ত্রনালয় এর পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশ ক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের অপরাধ তদন্ত বিভাগ, অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পদায়ন করা হয়েছে।

‎এই খবর রামগড়ে পৌঁছানোর পর থেকেই খুশিতে ভাসছে পুরো এলাকা। সীমান্ত শহর রামগড়ের মাটি ও মানুষের সঙ্গে বেড়ে ওঠা মোসলেহ উদ্দিন আহমেদ তুহিন এখন বাংলাদেশ পুলিশের অন্যতম শীর্ষ কর্মকর্তা। তার এই নিয়োগ কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো রামগড় বাসীর জন্য এক বিশাল গর্বের বিষয়।

‎খবরটি জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পাড়া-মহল্লায় বইছে উৎসবের আমেজ। স্থানীয় বাসিন্দারা বলছেন, পাহাড়ের এক শান্ত ছেলে আজ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে। এটি আমাদের জন্য বড় প্রাপ্তি এবং অভিনন্দন জানিয়ে এই আনন্দ উদযাপন করছেন।

‎তরুণ প্রজন্মের কাছে মোসলেহ্ উদ্দিন আহমেদ তুহিন এখন এক অনুকরণীয় আদর্শ। প্রতিকূল পরিবেশ জয় করে মেধা আর সততার জোরে কীভাবে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, তিনি তার জীবন্ত উদাহরণ। রামগড়ের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করছেন।

‎মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি যেমন রামগড় কে আলোকিত করেছেন, তেমনি আগামী দিনে ও দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সকলের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডিএমপি কমিশনার হলেন রামগড়ের মোসলেহ উদ্দিন

আপডেট : ০৭:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬