
মো: সোহেল রানা,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় সম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতি গ্রস্থ পরিবারের মাঝে দূর্যোগ ও ত্রান ব্যাবস্থাপনা মন্ত্রনালয় অর্থায়নে সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ মে ২০২৬) দুপুর দীঘিনালা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন দপ্তরের মাধ্যমে শতাধিক পরিবারের চাল ও ঢেউটিন সহয়তা প্রদান করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মুনির হোসেন।
সহায়তা প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, দূর্যোগ ও ত্রান ব্যাবস্থাপনা মন্ত্রনালয় অর্থায়নে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে উপজেলার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে ঢেউটিন ও ৩০কেজি করে চাল প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :