চট্টগ্রাম শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

রামগড়ে অবৈধ বালু উত্তোলন অভিযানে সংঘর্ষ

  • প্রতিবেদক
  • আপডেট : ০৯:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৪৭ বার
৪০

পুলিশ-আনসারসহ আহত ১৫

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির রামগড় উপজেলার পূর্ব বলিপাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় গ্রামবাসীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ১০টি স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। অভিযান পরিচালনার সময় ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মোবাইল কোর্টের ওপর অতর্কিত হামলা চালায়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ রামগড় থানার অফিসার ইনচার্জ, চারজন আনসার সদস্য এবং মোবাইল কোর্টে সহায়তাকারী পাঁচ কর্মচারী আহত হন। হামলাকারীরা সরকারি গাড়ির গ্লাসও ভাঙচুর করেছে বলে তিনি অভিযোগ করেন।

ইউএনও আরও জানান, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন স্থানে ৩০ থেকে ৪০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে, যা স্থানীয় পরিবেশ ও কৃষির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, অভিযান শেষে প্রশাসনের দল ফেরার সময় আবারও হামলার শিকার হয়। তবে বিনা উসকানিতে গুলি চালানোর অভিযোগ তিনি অস্বীকার করেন।

অন্যদিকে স্থানীয় কৃষক ওমর ফারুক অভিযোগ করেন, অভিযানের সময় প্রশাসনের পক্ষ থেকে তাদের তিনটি সেচ মেশিন ভেঙে ফেলা হয়। এতে ক্ষুব্ধ গ্রামবাসী প্রতিবাদ জানালে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়। তার দাবি, এতে অন্তত চারজন গ্রামবাসী আহত হয়েছেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলাকালে মোবাইল কোর্টের ওপর হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

আলোচিত

রামগড়ে অবৈধ বালু উত্তোলন অভিযানে সংঘর্ষ

আপডেট : ০৯:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬