চট্টগ্রাম শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর নিন্দা ও প্রতিবাদ

  • প্রতিবেদক
  • আপডেট : ০৬:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৪৩ বার
২৯

প্রেস বিজ্ঞপ্তি:: সহযোগী সদস্য হত্যায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে এই নিন্দা জানান। এতে প্রসিতপন্থী ইউপিডিএফ সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সহযোগী সদস্য মোঃ ইমন হোসেন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ভোর আনুমানিক ৬টার সময় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সহযোগী সদস্য মোঃ ইমন হোসেন (২৪), পিতা: রুহুল আমিন, গ্রাম: মোহাম্মদপুর-এর স্থায়ী বাসিন্দাকে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা প্রসিতপন্থী ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত ব্রাশফায়ার করে নির্মমভাবে হত্যা করে।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) এই নৃশংস, মানবতাবিরোধী, অগণতান্ত্রিক ও ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে দলীয় কার্যক্রমে নিবেদিতপ্রাণ কর্মী মোঃ ইমন হোসেনের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। ইউপিডিএফ (গণতান্ত্রিক) তথ্য ও প্রচার ইউনিট এ তথ্য জানান।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর নিন্দা ও প্রতিবাদ

আপডেট : ০৬:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬