সব
facebook raytahost.com
রামগড়ে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাঁই | Protidiner Khagrachari

রামগড়ে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাঁই

রামগড়ে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাঁই

নিজাম উদ্দিন লাভলু:: খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাঁই হয়েগেছে। ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লক্ষ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের। বুধবার (২৯ মে ২০২৪)১ নং রামগড় ইউনিয়নের যৌথখামার বাজারে এ অগ্নিদুর্ঘটনা ঘটে। আগুনে এ গ্রামিণ বাজারের কমপক্ষে ৬ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ি নি:স্ব হয়ে গেলো।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রগুলো জানায়,বুধবার রাত ৮টার দিকে যৌথখামার বাজারে এক জ্বালানি তেল ব্যবসায়ীর দোকানে মোমবাতির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন ঐ জ্বালানি তেলের দোকান থেকে দ্রুত আশে-পাশের দোকানে ছড়িয়ে পড়ে।

এতে নিমিশেই ৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। ফায়ার সার্ভিসেরকর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলেও ততোক্ষণে সব ভস্মিভূত হয়ে যায়। দোকানগুলো থেকে কোন মালামাল সরাতে সময় পাননি দোকানিরা। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়িরা।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, মোঃ নুর আলম, মো: শামছুল হক, কংজঅং মারমা, রাম্প্রু মারমা, মো: আব্দুস সালাম, মো: হাফিজ। এছাড়া ক্ষতিগ্রস্ত দোকান ঘরের দুই মালিক হচ্ছেন বলি মারমা ও মো: জাহাঙ্গীর আলম।

রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, রাত ৮টার দিকে স্থানীয়দের ফোন কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সুত্রপাত মোমবাতি থেকে হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

এদিকে খবর পেয়ে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী রাতেই ঘটনাস্থলে ছুটে যান। ক্ষতিগ্রস্থ্য ব্যবায়ীদের সমবেদনা জানিয়ে সাহায্য সহযোগিতার আশ্বাস দেন করবেন বলে জানান।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগির ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে। সহসাই তাদের সহযোগিতা করা হবে।

আপনার মতামত লিখুন :

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

সিআইডি প্রধান হলেন রামগড়ের মোসলেহ উদ্দিন আহমদ

সিআইডি প্রধান হলেন রামগড়ের মোসলেহ উদ্দিন আহমদ

রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ

রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ

জ্বালানি তেলের দোকানে উপচে পড়া ভিড়

জ্বালানি তেলের দোকানে উপচে পড়া ভিড়

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com