সব
facebook raytahost.com
রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ | Protidiner Khagrachari

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

প্রতিনিধি রামগড়:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে গরিব, অসহায় ও দুস্থ ৩ হাজার ৮১ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সকাল থেকে বিকেল এ চাউল বিতরণ করা হয়।

রামগড়ে পৌরসভা প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বাস্তবায়ন এবং পৌরসভার তত্বাবধানে এ চাউল বিতরণ করা হয়েছে। কার্যক্রম পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম করিম, সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আন্জুম, পৌরসভার প্রকৌশলী অর্ণব চাকমা।

প্রকৌশলী অর্ণব চাকমা জানান, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য পৌরসভাধীন ৯ ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ ৩ হাজার ৮১ পরিবারের মাঝে প্রত্যেক পরিবার কে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

প্রকল্প কর্মকর্তা এসএম করিম জানান, একই দিনে উপজেলার আইসিটি কর্মকতা ও ইউনিয়ন প্রশাসক মো.রেহান উদ্দিন ও যুব উন্নয়ন কর্মকর্তা তানভির সিদ্দিকি উপস্থিত থেকে রামগড় সদর ইউনিয়নের ২ হাজার ১০৩ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। বিতরণকালে উপজেলা ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

সিআইডি প্রধান হলেন রামগড়ের মোসলেহ উদ্দিন আহমদ

সিআইডি প্রধান হলেন রামগড়ের মোসলেহ উদ্দিন আহমদ

রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ

রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ

জ্বালানি তেলের দোকানে উপচে পড়া ভিড়

জ্বালানি তেলের দোকানে উপচে পড়া ভিড়

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com