সব
facebook raytahost.com
দীঘিনালায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন | Protidiner Khagrachari

দীঘিনালায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

দীঘিনালায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

মো: সোহেল রানা,দীঘিনালা:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ২দিনব্যাপি ৪৫তম জাতীয় বিজ্ঞানও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারী ২০২৪) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামের সামনে প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্ববধানে ২দিনব্যাপি ৪৫তম জাতীয় বিজ্ঞানও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড বেলুন উড়িয়ে উদ্বোধন করে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ।

পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মো: মাইন উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, মেরুং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আইরনি নাহার, দীঘিনালা ডিগ্রি কলেজ শিক্ষক জ্ঞান জ্যোতি চাকমা প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, বিজ্ঞান প্রযুক্তি মাধ্যমে নতুন নতুন উদ্ভাবন এর ফলে মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে। প্রাকৃতিক শক্তির ব্যবহার করে কোন কিছু চিন্তা করে বাহির করে নতুন নতুন কিছু উদ্ভাবন করতে হবে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিজ্ঞান এর ব্যবহার করতে হবে। কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় প্রযুক্তি উদ্ভাবনের ফলে প্রচুর ফসল চাষাবাদ হচ্ছে। আলোচনা সভা শেষে স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার। এতে উপজেলার ১টি কলেজ ও ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করেন।

আপনার মতামত লিখুন :

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

আবারো রক্তাক্ত পাহাড়

আবারো রক্তাক্ত পাহাড়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com