ডেস্ক রিপাের্ট:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর যারা হামলা করেছে তারা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। ইতোমধ্যে মামলা দেওয়া হয়েছে। বিএনপির কিছু নেতা বলেন, এতো হাজার মামলা হয়েছে! মামলা হবে না তো কী হবে?
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত সাংবাদিকরা সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে সন্ত্রাসী সংগঠন দাবি করে শেখ হাসিনা বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। মানুষ হত্যা করে তারা কী রাজনীতি করতে চায়? বিএনপি জানে, নির্বাচনে এলে তারা পরাজিত হবে। তাই নির্বাচন বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন