সব
facebook raytahost.com
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার | Protidiner Khagrachari

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেপ্তার হয়েছেন। সঙ্গে এই হত্যাকাণ্ডের আরেক আসামি আলমগীরকেও গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।

রোববার (৮ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এই তথ্য নিশ্চিত করেছে। পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়ও এ সংক্রান্ত খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, ‘বাংলাদেশে ওসমান হাদিকে খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। ধৃতদের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়ে খুন হন হাদি।

এর পরেই বাংলাদেশ জুড়ে নতুন অশান্তি শুরু হয়। এমনকী, তাকে সরকারি উদ্যোগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরেও। তবে ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পুলিশ তদন্তে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন সহ অনেকের নাম সামনে আসে।

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়। ২৩ ডিসেম্বর আদালত ব্যাংক ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। সেদিনই ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

প্রাথমিকভাবে পাওয়া এ তথ্যের ভিত্তিতে ফয়সাল করিমের বিরুদ্ধে অর্থ পাচার–সংক্রান্ত পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি। এই গ্রেপ্তারি বড় সাফল্য বলে মনে করছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

বিএনপির নেতৃত্বাধীন সরকারে মন্ত্রণালয় বন্টন

বিএনপির নেতৃত্বাধীন সরকারে মন্ত্রণালয় বন্টন

২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিলেন শপথ

২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিলেন শপথ

পবিত্র মাহে রমজানে সেহেরি ও ইফতার সময় সূচি

পবিত্র মাহে রমজানে সেহেরি ও ইফতার সময় সূচি

এক সাদা শাড়ির নীরব বিপ্লব

এক সাদা শাড়ির নীরব বিপ্লব

জামায়াতের জোটে এলডিপি ও এনসিপি

জামায়াতের জোটে এলডিপি ও এনসিপি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com