সব
facebook raytahost.com
শিক্ষার্থী ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনী | Protidiner Khagrachari

শিক্ষার্থী ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

শিক্ষার্থী ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

মোঃ মোবারক হোসেন, প্রতিনিধি খাগড়াছড়ি:: পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে দীঘিনালা জোন। মানবিক এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

রবিবার (১ মার্চ) দুপুর আনুমানিক ২টায় উপজেলার তাহসীনুল কুরআন একাডেমি/মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি মহোদয়ের নির্দেশনায় এবং জোন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ’র উপস্থিতিতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে চাল, ডাল, চিনি, লবণ, আটা, ভোজ্যতেল ও চা-পাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনের কিউএম ক্যাপ্টেন শেখ সাব্বির আহমেদ, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ এম এ জামানুল হাসান জামীল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাসুদ রানা (সাবেক বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

একই দিনে জোনের আওতাধীন বাবুছড়া আর্মি ক্যাম্পের সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী এবং বেতছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে শতাধিক অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রমজানের শুরুতেই এ সহায়তা কার্যক্রম উপকারভোগী পরিবারগুলোর মাঝে স্বস্তি নিয়ে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক ও জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

আবারো রক্তাক্ত পাহাড়

আবারো রক্তাক্ত পাহাড়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com