সব
facebook raytahost.com
শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি | Protidiner Khagrachari

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি

— খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

মো.এনামুল হক,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় স্থিতিশীলতা রক্ষায় সকল পর্যায়ের অংশীজনদের নিয়ে “সম্প্রীতি সভা” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ ২০২৬) সকালে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত সভায় মাটিরাঙ্গা জোন অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. আলতাফ মাহমুদ রুবেল,মাটিরাঙ্গা থানার ওসি মো. শাহেদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, উপ‌জেলা জামায়াতের আ‌মির আব্দুল জ‌লিল সহউপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান, কার্বারি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করা এবং যে কোনো সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সকলকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “খাগড়াছড়ি বৈচিত্র্যের জেলা। এখানে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকাটাই আমাদের সৌন্দর্য। আমরা কোনোভাবেই এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেব না। উন্নয়ন ও অগ্রগতির জন্য শান্তির কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, সাংবাদিক ও স্থানীয় সুধীসমাজকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে, যাতে কোনো স্বার্থান্বেষী মহল সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে না পারে। সভা শেষে উপজেলা পুকুরপাড়ে একটি বৃক্ষরোপণ করেন তিনি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। একই সঙ্গে গুচ্ছগ্রামে রেশন বিতরণ কার্যক্রমও পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন :

ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসবে মুখরিত মাটিরাঙ্গা

ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসবে মুখরিত মাটিরাঙ্গা

মাটিরাঙ্গায় নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা

মাটিরাঙ্গায় নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা

মা‌টিরাঙ্গায় সৌ‌দি’র খেজুর বিতরণ

মা‌টিরাঙ্গায় সৌ‌দি’র খেজুর বিতরণ

মাটিরাঙ্গায় ঈদ সামগ্রী বিতরণ

মাটিরাঙ্গায় ঈদ সামগ্রী বিতরণ

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি

দূর্ঘটনায় নিহত পরিবারের পাশে বিএনপি নেতা কাজল

দূর্ঘটনায় নিহত পরিবারের পাশে বিএনপি নেতা কাজল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com