সব
facebook raytahost.com
কারিগরি ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে তুলছে | Protidiner Khagrachari

কারিগরি ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে তুলছে

কারিগরি ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে তুলছে

খাগড়াছড়িতে জব ফেয়ার এর উদ্বোধন ও সেমিনার।

আল-মামুন:: জব ফেয়ার এর উদ্বোধন ও কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকালে স্কুল মিলনায়তনে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে সেমিনারের আয়োজন করা হয়। কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে কর্ম মিলে’ একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ কর্মে হব যুক্ত স্লোগানে পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব” শীর্ষক সেমিনারে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ নীল রতন দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।

এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) কামরুল ইসলাম, বিএসআরএম এর ট্যালেন্ট একুইজিশন ও এইচআরবিপি (সেলস ও মার্কেটিং) সিনিয়র ম্যানেজার ফাহমিনা আসাদ, (কেডিএস) এইচআর ও এডমিন, কেওয়াই স্টিল উপ-ব্যবস্থাপক শাহাদাত হোসেন, প্রাণ গ্রুপ এর ডেপুটি ম্যানেজার-এইচআর মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কারিগরি ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে তুলছে জানিয়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় যুব সমাজকে আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেন।

যা তাদের আত্মকর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করছে। দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সহজলভ্য শিক্ষা, প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে বেকারত্ব হ্রাস এবং আয়ের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে নারী ক্ষমতায়ন নিশ্চিত করা হচ্ছে বলেও জানান বক্তারা।

অন্যদিকে-জব ফেয়ার এমন একটি আয়োজন যেখানে চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীগণ একই স্থানে সরাসরি যোগাযোগের সুযোগ পায়। দ্রুত ও কার্যকরভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে চাকরি প্রত্যাশীদের ইন্টার্নশিপ খণ্ডকালীন বা পূর্ণকালীন চাকরি প্রাপ্তির সুযোগ দেয়ার কথা জানান কর্তৃপক্ষ। এতে জব ফেয়ার (চাকরি মেলা) বিভিন্ন স্টল অংশ নেয়।

আপনার মতামত লিখুন :

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

হিল ভিডিপি সদস্যদের ঈদ উপহার বিতরণ

হিল ভিডিপি সদস্যদের ঈদ উপহার বিতরণ

বিজিবি’র অভিযানে ১০ কেজি গাঁজা জব্দ

বিজিবি’র অভিযানে ১০ কেজি গাঁজা জব্দ

খাগড়াছড়িতে দরিদ্র ১শ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে দরিদ্র ১শ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত’র পাশে প্রশাসন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত’র পাশে প্রশাসন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com