সব
facebook raytahost.com
অবৈধ অস্ত্রসহ যুবক আটক | Protidiner Khagrachari

অবৈধ অস্ত্রসহ যুবক আটক

আল-মামুন:: গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়িতে অবৈধ অস্ত্রসহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীর যৌথ অভযিানে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর- ২০২৫) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্র এলাকা আটক করেছে যৌথ বাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ৩০ বীর সেনা জোনের টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী এলাকার বাসিন্দা আইয়ুব (৩৮) তালিকা ভূক্ত আসামী অবৈধ অস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়িতে আসলে অস্ত্রসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর তাকে ৩০ বীর জোন সদরে নিয়ে আসা হয়। পরবর্তীতে রাত ৯টায় তাকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, নগদ ৪ হাজার ২০ টাকা, একটি মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি আইয়ুব (৪৬), পিতা ইছহাক (মৃত), গ্রাম চন্দ্রঘোনা, ডাকঘর কদমতলী, থানা রাঙ্গুনিয়া, জেলা চট্টগ্রাম। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com