আল-মামুন:: গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়িতে অবৈধ অস্ত্রসহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীর যৌথ অভযিানে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর- ২০২৫) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্র এলাকা আটক করেছে যৌথ বাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ৩০ বীর সেনা জোনের টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী এলাকার বাসিন্দা আইয়ুব (৩৮) তালিকা ভূক্ত আসামী অবৈধ অস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়িতে আসলে অস্ত্রসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পর তাকে ৩০ বীর জোন সদরে নিয়ে আসা হয়। পরবর্তীতে রাত ৯টায় তাকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, নগদ ৪ হাজার ২০ টাকা, একটি মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি আইয়ুব (৪৬), পিতা ইছহাক (মৃত), গ্রাম চন্দ্রঘোনা, ডাকঘর কদমতলী, থানা রাঙ্গুনিয়া, জেলা চট্টগ্রাম। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।