সব
facebook raytahost.com
শীত লাঘবে বিজিবির শীতবস্ত্র বিতরণ | Protidiner Khagrachari

শীত লাঘবে বিজিবির শীতবস্ত্র বিতরণ

শীত লাঘবে বিজিবির শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপাের্টার:: শীতের তীব্রতায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ির সীমান্তবর্তী জনপদে পানছড়িতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়।

বিজিবির খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) পানছড়ি উপজেলার বাবুরাপাড়া অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠে দুই শতাধিক গরিব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পাঁচ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মোত্তাকিম।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, জনকল্যাণমূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এছাড়া অনুষ্ঠানে ৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, উপ-অধিনায়ক মেজর এস এম নুরুল কায়েশ, লোগাং বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমানসহ বিজিবির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও উপকারভোগী সাধারণ মানুষও অনুষ্ঠানে অংশ নেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁদের মতে, বিজিবির নিয়মিত মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম সীমান্ত জনপদের মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও দৃঢ় করছে।

আপনার মতামত লিখুন :

উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো রামগড় বিজিবি

উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো রামগড় বিজিবি

সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ

সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ

দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প

দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি

লক্ষীছড়িতে ১শ ৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষীছড়িতে ১শ ৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com