সব
facebook raytahost.com
গুজবের বিরুদ্ধে শতর্ক থাকার আহ্বান ডিসি'র | Protidiner Khagrachari

গুজবের বিরুদ্ধে শতর্ক থাকার আহ্বান ডিসি’র

গুজবের বিরুদ্ধে শতর্ক থাকার আহ্বান ডিসি’র

সাংবাদিকদের সাথে নবাগত ডিসি’র মতবিনিময়।

আল-মামুন:: গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের শতর্ক থাকার আহ্বান জানিয়ে খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মো: আনেয়ার সাদাত বলেছেন, সেবার মধ্য দিয়ে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। এ জেলা আমাদের সকলের। তাই অনিয়ম,দুর্নীতির ব্যবস্থা গ্রহণসহ আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এতে তিনি পাহাড়ের মানুষের জনকল্যাণে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পার্বত্য জেলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে মন্তব্য করে সাংবাদিকদের ন্যায় সংগত প্রতিটি কাজে সহায়তার প্রতিশ্রুতি দেন তিন।

মতবিনিময় সভার শুরুতে নবাগত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাতকে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানান খাগড়াছড়ি প্রেস ক্লাব,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। পরে সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব শেষে মতামত এবং সাংবাদিকদের বক্তব্য শুনেন নবাগত খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।

এতে সাংবাদিকরা, খাগড়াছড়ি জেলার উন্নয়নে পর্যটকখাতে করণীয়, উন্নয়ন সম্ভাবনা,অবৈধ কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে পাহাড়ের প্রকৃতি রক্ষা,রাস্তাঘাট দখলমুক্ত করা, নদী,নালা-নর্দমা দখল মুক্ত করা, বাজার নিয়ন্ত্রণ,ভেজাল খাদ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ,পৌর শহরের নানা সমস্যাসহ নানা বিষয় তুলে ধরেন সাংবাদিকরা।

এ সময় স্বচ্ছতা,জবাবদিহীতা,ঘুষ,অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জনবান্ধব খাগড়াছড়ি গড়ে তুলতে নানামূখী উদ্যােগের কথা জানান তিনি। তথ্য এবং প্রতিটি জনবান্ধব কাজের জন্য জনগণের কাজে সাংবাদিকদের জন্য জেলা প্রশাসকের দরজা সব সময় খোলা আছে জানিয়ে প্রতিটি সংবাদের পূর্বে সত্য ও বস্তুনিষ্ঠতা নিয়ে ক্রস চেক করে নিতে আহ্বান জানান নবাগত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।

মতবিনিময় সভায় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহরিয়ার ইউনূসসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

আবারো রক্তাক্ত পাহাড়

আবারো রক্তাক্ত পাহাড়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com