সব
facebook raytahost.com
পাহাড়ে উন্নয়ন যাত্রা বিএনপির সময়ের অবদান | Protidiner Khagrachari

পাহাড়ে উন্নয়ন যাত্রা বিএনপির সময়ের অবদান

পাহাড়ে উন্নয়ন যাত্রা বিএনপির সময়ের অবদান

মাইসছড়ি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।

প্রতিনিধি মহালছড়ি:: পাহাড়ে উন্নয়ন যাত্রা বিএনপির সময়ের অবদান দাবী করে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি,সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যার এবং খাগড়াছড়ি আসনের বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির মেয়াদকালে খাগড়াছড়ি জেলায় ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন হয়েছে। তিনি আরও বলেন, সড়ক যোগাযোগ, কৃষি, পর্যটন, শিক্ষাসহ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করা হয়েছে বিগত বিএনপির সময়।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ি -বাঙালী সকল সম্প্রদায়ের লোকজনের নিকট ধানের শীষের পক্ষে ভোট চান। এখানে যে সম্প্রতি লক্ষ করা গেছে তা যেন অটুট থাকে।আগামীতে নির্বাচিত হলে মাইসছড়িতে একটি স্টেডিয়াম করে দেয়া হবে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বিকেলে মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে মহালছড়ি উপজেলার মাইসছড়ি যুব সমাজ ও মাইসছড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামীতে বিএনপি নির্বাচনে জয়যুক্ত হলে পাহাড়ে সমতলের ধারা পেরিয়ে বিপুল উন্নয়ন ঘটানো হবে। বিএনপি সরকার পাহাড়ের বসবাসরত সকল জাতি গোষ্ঠির মানুষের জন্য আন্তরিক বলেও তিনি এ সময় দাবী করেন। এতে মামা ভাগিনা একাদশ বনাম মাইসছড়ি স্পোর্টিং ক্লাবের মাঝে এই ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল সাত্তার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,সহ সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা,যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা, ক্ষুদ্র ঋন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু প্রমূখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক সহ মহালছড়ি উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।

বিশাল এ জমকালো আয়োজনে মাইসছড়ি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলে মামা ভাগিনা একাদশ চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় অংশ নেয় মাইসছড়ি স্পোর্টিং ক্লাব ও মামা-ভাগিনা একাদশ। খেলায় এ দুই দলের টান টান উত্তেজনায় প্রথমার্ধে মামা-ভাগিনা একাদশ ০১ গোলে এগিয়ে থেকে খেলায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য গত ১০ /০৯/২০২৫ ইং তারিখ হতে চলমান এ ফুটবল খেলায় ২৩ টি দল অংশগ্রহণ করে আজ এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে

বিলুপ্ত হয়নি ইউপিডিএফ (গনতান্ত্রিক)

বিলুপ্ত হয়নি ইউপিডিএফ (গনতান্ত্রিক)

বৈধতা ফিরে পেল সমীরণ দেওয়ান

বৈধতা ফিরে পেল সমীরণ দেওয়ান

গুইমারায় বিএনপিতে যোগদানের হিড়িক

গুইমারায় বিএনপিতে যোগদানের হিড়িক

খালেদা জিয়ার জন্য দোয়া ও স্মরণ সভা

খালেদা জিয়ার জন্য দোয়া ও স্মরণ সভা

বেগম জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল

বেগম জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com