সব
facebook raytahost.com
পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার উদ্যোগ | Protidiner Khagrachari

পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার উদ্যোগ

পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার উদ্যোগ

স্টাফ রিপাের্টার:: পাহাড়ে জীববৈচিত্র সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষায় তৃণমূলে জন সম্পৃক্ততায় এলাকাভিত্তিক দল গঠনের দেশী-বিদেশী অর্থায়নে জেলার ৯ উপজেলার ৫০টি এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী দল গঠন ও তাদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

রোববার (৯ নভেম্বর ২০২৫) মানিকছড়ি উপজেলায় সদর ইউনিয়নে জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষজন কর্তৃক অপ্রত্যাশিত ধৃত বন্যপ্রাণী উদ্ধার করে পূনরায় বনে অবমুক্তকরণে দল গঠন করতে এক সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে বাইউডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্টের মানিকছড়ি উপজেলা ফ্যাসিলিটেটর চিংথোই মারমা ও দীঘিনালা উপজেলার ফ্যাসিলিটেটর মহেশ্বর ত্রিপুরার উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন, উপজেলার গাড়ীটানা বনবিভাগের ডেপুটি রেঞ্জার নিজাম উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, সাংবাদিক আবদুল মান্নান, ইউপি সদস্য আরেমা মারমা ও ফকিরনালা এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী উদ্ধার/ রক্ষা দল কমিটি সদস্যরা।

এ সময় ১৫ জন সদস্য নিয়ে সদর ইউনিয়ন কমিটি ও জনপ্রতিনিধি, বনবিভাগ, সুশীল সমাজের প্রতিনিধি, হেডম্যান/মৌজা প্রধান ও পাড়া প্রধানের সমন্বয়ে ৬ সদস্যের একটি পরামর্শক গঠন করা হয়।

আপনার মতামত লিখুন :

বালু উত্তোলন ও পাহাড় কাটায় ৩ লাখ টাকা জরিমানা

বালু উত্তোলন ও পাহাড় কাটায় ৩ লাখ টাকা জরিমানা

গণভোটে গণজোয়ার সৃষ্টিতে যুবদের ভূমিকার প্রত্যাশা

গণভোটে গণজোয়ার সৃষ্টিতে যুবদের ভূমিকার প্রত্যাশা

অবৈধভাবে বালু উত্তোলন করায় লাখ টাকা জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলন করায় লাখ টাকা জরিমানা

জনসচেতনতায় গণসংযোগ উঠান বৈঠক

জনসচেতনতায় গণসংযোগ উঠান বৈঠক

শীতবস্ত্র বিতরণ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

শীতবস্ত্র বিতরণ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না: ওয়াদুদ ভুঁইয়া

ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না: ওয়াদুদ ভুঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com