সব
facebook raytahost.com
স্বচ্ছতা নিশ্চিত করে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে | Protidiner Khagrachari

স্বচ্ছতা নিশ্চিত করে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে

স্বচ্ছতা নিশ্চিত করে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে

টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিন্ঠানিক সুশাসন শীর্ষক কর্মশালা। 

আল-মামুন:: টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিন্ঠানিক সুশাসন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র যৌথ ভাবে এই আয়োজন করে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সচেতন নাগরিক কমিটি (সনাক)র সভাপতি বেলা রাণী দাস এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

বক্তারা বলেন, দেশের মানুষের সেবা নিশ্চিত করতে হলে স্বচ্ছতা জবাবদিহীতা নিশ্চিত করে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ করতে হলে ঐক্যমতের ভিত্তিতে জবাবদিহীতা নিশ্চিত করতে পারলেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব বলে উল্লেখ করেন বক্তারা।

এতে খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মো: সাবের,খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো: সরাফত হোসেন,খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ পুলক বরণ চাকমা,খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা,জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক বাছিরুল আলম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়,খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহরিয়ার ইউনুস,সনাক সদস্য সাংবাদিক জহুরুল আলম প্রমুখ। এছাড়াও আয়োজিত কর্মশালায় স্থানীয় প্রশাসন ও সেবাদানকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা এতে অংশ নেন।

আপনার মতামত লিখুন :

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

আবারো রক্তাক্ত পাহাড়

আবারো রক্তাক্ত পাহাড়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com