সব
facebook raytahost.com
শুল্ক ফাঁকি: গ্রেপ্তার দুই ভারতীয় সিগারেট কারবারী | Protidiner Khagrachari

শুল্ক ফাঁকি: গ্রেপ্তার দুই ভারতীয় সিগারেট কারবারী

শুল্ক ফাঁকি: গ্রেপ্তার দুই ভারতীয় সিগারেট কারবারী

আল-মামুন:: খাগড়াছড়ির বিভিন্ন সিমান্ত পথ দিয়ে শুল্ক ফাঁকি ভারত থেকে অবৈধ সিগারেট চোরাকারবারিরা তৎপর হয়ে উঠেছে। কোন ভাবেই রোধ করা যাচ্ছে না তাদের সিন্ডিকেটকে। এ ঘটনা গ্রেপ্তার করা হয়েছে দুইকে।

গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) গভীর রাতে খাগড়াছড়ির পানছড়িতে ১ হাজার ৪৮০ প্যাকেট বিদেশি সিগারেটসহ তাদের আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে-রাজীব চাকমা (৩৭) ও টিংকু চাকমা (৩০)।

তারা দু’জনেই চোরাকারের সাথে যুক্ত বলে প্রাথমিক ভাবে ধারনা পুলিশের। পানছড়ি ইউপির কিনাচাঁনপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজীব চাকমা (৩৭)পানছড়ির মধুরঞ্জন কার্বারী পাড়ার সুলেন্দ্র চাকমার ছেলে এবং টিংকু চাকমা জেলার দীঘিনালা উপজেলার কাঁলাচান মহাজনপাড়ার কালাময় চাকমার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ইউপির কিনাচাঁনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এক হাজার চারশত আশি প্যাকেটে ভারতীয় সিগারেটসহ তাদের গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিকমূল্য এক লক্ষ সাতাত্তর হাজার ছয়শত টাকা বলে জানায় পুলিশ।

একই সময় সিগারেট বহনকারী নাম্বার বিহীন একটি তিন চাকার মাহিন্দ্র গাড়ি জব্দ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে দীর্ঘ দিন ধরে চোরাকারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

পুলিশ সুপার মুক্তা ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা রুজু করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বর্তমানে সবচেয়ে বড় হুমকি মাদক ও চোরাচালান। এ ধরনের অপরাধ বন্ধে খাগড়াছড়ি জেলা পুলিশ সজাগ রয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

আবারো রক্তাক্ত পাহাড়

আবারো রক্তাক্ত পাহাড়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com