সব
facebook raytahost.com
স্কুল শিক্ষার্থীদের চারা বিতরণ উদ্বোধন | Protidiner Khagrachari

স্কুল শিক্ষার্থীদের চারা বিতরণ উদ্বোধন

স্কুল শিক্ষার্থীদের চারা বিতরণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার,দীঘিনালা:: খাগড়াছড়ি দীঘিনালায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পক্ষ থেকে ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি পুর্নবাসন সহায়তা খাত হতে কৃষি প্রনোদনা কর্মসূচী আওতায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দেশী জাতের নিম, বেল, জাম, কাঁঠাল চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই ২০২৫) সকাল ১১টায় দীঘিনালায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সংগীত সমাবেশ শেষে শিক্ষার্থর মাঝে বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরন উদ্বোধন করে দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি উপসহকারী সুপন চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: আলামিন, সিনিয়ন সাংবাদিক মো: সোহেল রানা, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা পরেশ চাকমা প্রমূখ।

এসময় কৃষি কর্মকর্তা মো শাহাদাত হোসেন বলেন, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় সংগীত পরিবেশন শেষে কৃষি প্রনোদনা আওতায় উপজেলা স্কুল শিক্ষার্থীরদের মাঝ চারাটি করে চারা বিতরন করা হয়েছে।

শিক্ষার্থীদের গাছের উপকার ও পরিচর্চা সম্পর্কে ধারনাও দেয়া হয়। গাছ আমাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম। স্কুল শিক্ষার্থীর মাধ্যমে সচেতনতা সৃষ্টি মাধ্যমে সকলে সচেতন হবে গাছ লাগাবে এবং পরিচর্চা করবে। উপজেলা বিভিন্ন স্কুল ৯শত শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরন করা হবে।

আপনার মতামত লিখুন :

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

আবারো রক্তাক্ত পাহাড়

আবারো রক্তাক্ত পাহাড়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com