সব
facebook raytahost.com
বাস ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত এক | Protidiner Khagrachari

বাস ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত এক

বাস ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত এক

মো: এনামুল হক,স্টাফ রিপাের্টার:: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা যাত্রীবা‌হি শা‌ন্তি প‌রিবহন (বাস) ও মোটর সাই‌কেল মু‌খোমু‌খি সংঘ‌র্ষে প্রাণ গেল দিবালা ত্রিপুরা (৪৫) না‌মের এক‌ মোটরসাই‌কেল আ‌রো‌হীর। এ ঘটনায় আহত হয়েছে মোটর সাইকেল চালক শ্যামল বিকাশ ত্রিপুরা।

শ‌নিবার (১২ জুলাই ২০২৫ ) সকাল ৯টার দি‌কে মা‌টিরাঙ্গা সেনা জোন সংলগ্ন সেলাই প্রশিক্ষন কে‌ন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘ‌টে।এ ঘটনায় নিহত দিবালা ত্রিপুরা গুইমারা উপ‌জে‌লার আরবা‌রি এলাকার ধনচন্দ্র ত্রিপুরার স্ত্রী ও শ্যামল ত্রিপুরা একই এলাকার বা‌শিমহন ত্রিপুরার ছে‌লে।

জানা যায়, খাগড়াছ‌ড়ি থে‌কে সকাল ৮টায় ছে‌ড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস শা‌ন্তি প‌রিবহন মা‌টিরাঙ্গা জো‌ন সংলগ্ন পাহাড় উঠার সময় সেলাই প্রশিক্ষন কেন্দ্রের সাম‌নে বিপরীতদিক থেকে আসা মোটর সাই‌কেলের মু‌খোমু‌খি সংঘ‌র্ষ হয় । এ‌তে মোটরসাইকেল চালকসহ ২জন গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয়রা আহত‌দের উদ্ধার ক‌রে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক দিবালা ত্রিপুরাকে মৃত ব‌লে ঘোষনা ক‌রে। আহত অপর মোটরসাইকেল চালককে হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ তৌ‌ফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা একজন নিহত এবং একজন আহত হয়েছে। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়ে‌ছে। গাা‌ড়ি দু‌টি‌কে আটক করা হ‌য়ে‌ছে। পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌নে আই‌নি কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে বলে জানান তি‌নি।

আপনার মতামত লিখুন :

ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসবে মুখরিত মাটিরাঙ্গা

ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসবে মুখরিত মাটিরাঙ্গা

মাটিরাঙ্গায় নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা

মাটিরাঙ্গায় নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা

মা‌টিরাঙ্গায় সৌ‌দি’র খেজুর বিতরণ

মা‌টিরাঙ্গায় সৌ‌দি’র খেজুর বিতরণ

মাটিরাঙ্গায় ঈদ সামগ্রী বিতরণ

মাটিরাঙ্গায় ঈদ সামগ্রী বিতরণ

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি

দূর্ঘটনায় নিহত পরিবারের পাশে বিএনপি নেতা কাজল

দূর্ঘটনায় নিহত পরিবারের পাশে বিএনপি নেতা কাজল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com