সব
facebook raytahost.com
খাগড়াছড়ি সেক্টর আন্ত:ব্যাটালিয়ন বাস্কেটে বাবুছড়া ৭বিজিবি চ্যাম্পিয়ন | Protidiner Khagrachari

খাগড়াছড়ি সেক্টর আন্ত:ব্যাটালিয়ন বাস্কেটে বাবুছড়া ৭বিজিবি চ্যাম্পিয়ন

খাগড়াছড়ি সেক্টর আন্ত:ব্যাটালিয়ন বাস্কেটে বাবুছড়া ৭বিজিবি চ্যাম্পিয়ন

মো.সোহেল রানা,দীঘিনালা:: নিয়মিত খেলাধুলা ও ব্যায়ম শরীর ও মনকে সুস্থ রাখে। খেলাধুলা পরস্পরের প্রতি সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে ওঠে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন খেলাধুলা বিকল্প নাই। বানীগুলোকে ধারন করে খাগড়াছড়ি সেক্টর আন্ত: ব্যাটািলয়ন(বিজিবি) বাস্কেট বল প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

রবিবার (৮অক্টোবর ২০২৩) সকাল ১০টায় দীঘিনালা বাবুছড়া ব্যাটালিয়ন (৭বিজিবি) ব্যনস্থাপনায় বাবুছড়া ব্যালিয়নের সদর দপ্তরের বাস্কেট খেলার মাঠে খাগড়াছড়ি সেক্টর আন্ত:ব্যাটািলয়ন(বিজিবি) বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনাল খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি বাবুছড়া ব্যাটালিয়ন (৭বিজিবি) অধিনায় লে: কর্নেল ইসতেয়াগ আহম্মদ এসপিপি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি ব্যাটালিয়ন(৩বিজিবি‘র) অধিনায়ক লে: কর্নেল এ.কে.এম আরিফুল ইসলাম পিএসসি, ৭বিজিবি‘র এডি কোয়াটার মাস্টার মো: হুমায়ুন কবির প্রমূখ। খাগড়াছড়ি সেক্টর আন্ত:ব্যাটািলয়ন(বিজিবি) বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনাল খেলা বাবুছড়া ব্যাটালিয়ন(৭বিজিবি) ৪৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে এবং পানছড়ি ব্যাটালিয়ন(৩বিজিবি) ৩০পয়েন্ট পেয়ে রানার্স আপ গৌরব অর্জন করে।

সেরা নবীন খেলোয়া‘র হিসেবে গৌরব অর্জন করে ৭বিজিবি‘র খেলোয়ার সিপাহী বরুণ কুমার দত্ত এবং সরা প্রবীন খেলোয়া‘র হিসেবে গৌরব অর্জন করে ৩বিজিবি‘র খেলোয়ার সিপাহী নাহিদ মোস্তফা। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বাঘাইহাট ব্যাটালিয়ন(৫৪বিজিবি‘র) ল্যান্স নায়েক মো: সিরাজুল ইসলাম ও মারিশ্যা ব্যাটালিয়ন (২৭বিজিবি) হাবিলদার মো: আমান উল্লাহ।

উল্লেখ্য গত ১ অক্টোবর খাগড়াছড়ি সেক্টর আন্ত:ব্যাটািলয়ন (বিজিবি) বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৩ এ খাগড়াছড়ি সদর ব্যাটালিয়(৩২বিজিবি), বাঘাইহাট ব্যাটালিয়ন(৫৪বিজিবি), বাবুছড়া ব্যাটালিয়ন(৭বিজিবি), পানছড়ি ব্যাটালিয়ন(৩বিজিবি) ও মারিশ্যা ব্যাটালিয়ন(২৭বিজিবি) খেলায় অংশ গ্রহন করে।

আপনার মতামত লিখুন :

দূর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে গেল ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা

দূর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে গেল ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা

বাঘাইছড়িতে বিএনপি প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচারণা

বাঘাইছড়িতে বিএনপি প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচারণা

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী

জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী

আবারো বাঘাইছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ

আবারো বাঘাইছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ

নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা

নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com