সব
facebook raytahost.com
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ | Protidiner Khagrachari

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপাের্টার,মাটিরাঙা:: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ভারতের গুজরাটে মুসলিম নিধনের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকালের দিকে সর্বস্ত‌রের জনতার ব্যানার আ‌য়ো‌জিত বিক্ষোভ মিছিলটি মাটিরাঙা কেন্দ্রীয় জামে মসজিদ সাম‌নে থে‌কে‌ শুরু হয়ে পৌর শহর প্রদ‌ক্ষিন শে‌ষে মানববন্ধ ও সং‌ক্ষিপ্ত সমা‌বেশ করে।

এ‌তে বক্তব্য রা‌খেন, মাওলানা শামিম হোসেন ফারুকী, মাওলানা আক্তারুজ্জামান ফারুকী,কাজীপাড়া জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতী আলমগীর হোসেন। ফি‌লি‌স্তিন ও ভার‌তের গুজরা‌টে নির্বিচা‌রে হত্যাযজ্ঞ বন্ধে মুসলিম বিশ্বনেতাদের এগিয়ে আসার আহবান জানি‌য়ে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে ইসরায়েল নি‌র্বিচা‌রে হত্যাকাণ্ড চালা‌নোর ঘটনা বন্ধের দাবী জানান।

এ‌ হত্যাকাণ্ডে হাজার হাজার নি‌রিহ বি‌শেষ নারী শিশু হত্যা শিকার হ‌চ্ছে। অপর দিকে ভার‌তের গুজরাটের মুসলিম নিধনের হুশিয়া‌রি দেয়া হ‌চ্ছে। তাই নিরব না থে‌কে হত্যা যজ্ঞ বন্ধে বিশ্ব মুস‌লিম নেতাদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

এসময় মাটিরাঙা কওমি ওয়ালামা ঐক্য পরিষদ, ইকরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বন্ধু জুনিয়র,মাটিরাঙা ইসলাম প্রচার সংস্থা, বিভিন্ন মসজিদের ঈমাম ও মাদ্রাসার শিক্ষার্থীসহ নানা বয়স ও শ্রেণী পেশার লোক জন উপ‌স্থিত ছি‌লেন।

আপনার মতামত লিখুন :

ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসবে মুখরিত মাটিরাঙ্গা

ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসবে মুখরিত মাটিরাঙ্গা

মাটিরাঙ্গায় নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা

মাটিরাঙ্গায় নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা

মা‌টিরাঙ্গায় সৌ‌দি’র খেজুর বিতরণ

মা‌টিরাঙ্গায় সৌ‌দি’র খেজুর বিতরণ

মাটিরাঙ্গায় ঈদ সামগ্রী বিতরণ

মাটিরাঙ্গায় ঈদ সামগ্রী বিতরণ

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি

দূর্ঘটনায় নিহত পরিবারের পাশে বিএনপি নেতা কাজল

দূর্ঘটনায় নিহত পরিবারের পাশে বিএনপি নেতা কাজল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com