চট্টগ্রাম শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

দীঘিনালায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

২৫

মো সোহেল রানা,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় নানা আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলনে কক্ষে এই আয়োজন করা হয়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী মধ্যেদিয়ে উদযাপন করা করা হয়েছে। আলোচনা সভার সভাপতিত্ব করেন দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার।

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামাল জীবন এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দীঘিনালা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: কামরুজ্জামান সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো: সোহেল রানা প্রমূখ।

প্রধান অতিথি নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় চেতনায় ঐক্যবদ্ধ করতে শিখিয়েছে। সিপাহী ও জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এর মাধ্যমে মেজর জিয়াউর রহমানকে কারামুক্ত করে। বিপ্লব ও সংহতি থেকে শিক্ষা নিয়ে দেশের মানুষ জন্য কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং দীঘিনালা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশ গ্রহনে দেশাত্মবোধক গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun