স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে র্যালির আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক ঘুরে জিয়া ভাস্কর্য্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে র্যালীটি পৌর টাউহ হলে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়।

এসময় জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন, জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম.এন আবছার, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন বলে আজ আমরা স্বাধীন হয়েছি। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছেন বলে আমরা গণতন্ত্র পেয়েছি।
স্টাফ রিপোর্টার 


















