চট্টগ্রাম শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে ভোররাতে বিআরটিসি বাসে আগুণ

৩১

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার ভোর ৪টার দিকে মহাজন পাড়া এলাকায় থাকা বাসটিতে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ।

বিআরটিসির বাসটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচল করে। বাসের ভেতরে সহকারী ঘুমাচ্ছিলেন। তবে টের পেয়ে তিনি বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। তার অভিযোগ, এসব সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত থাকতে পারে। পাশাপাশি যারা মব সৃষ্টি করে অরাজকতা করছে, তারাও এ ঘটনায় সহযোগিতা করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ‘ভোর ৪টার কিছু সময় আগে বাসের পেছন দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে।” প্রাথমিকভাবে অন্তত ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, রাতের আঁধারে কেউ বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিক ধারনা করছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun