চট্টগ্রাম বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাফিজ উল্লাহ’র চিরবিদায়,শোক

  • প্রতিবেদক
  • আপডেট : ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৩ বার
৪১

স্টাফ রিপোর্টার:: স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার হাফিজ উল্লাহ(৮৫) মৃত্যুবরণ করেছেন(ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহী রাজিউন)। বুধবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় ফুলেল শুভেচ্ছা ও লাল-সবুজের পতাকা মুড়িয়ে তাকে শেষ বিদায় জানানো হয়েছে।

উপজেলার জিয়া নগর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাফিজ উল্লাহ(৮৫) বার্ধক্যজনিত অসুস্থতায় বুধবার সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বাদ আসর নামাজ পূর্ববর্তী জিয়া নগর মসজিদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া ও অফিসার ইনচার্জ রাশেদ খাঁন চৌধুরীর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা হাফিজ উল্লাহ’র মরদেহ ফুল ও জাতীয় পতাকা মুড়িয়ে শ্রদ্ধা এবং পুলিশের ব্যান্ড দলের সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পরে নামাজ পরবর্তীতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি এম. এ. করিম, এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো.মীর হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা দৌলত আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা সফিউল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন,প্রয়াতের ছোট সন্তান মো. রুবেল হোসেনসহ বিএনপির পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মসজিদের পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, তিন কন্যা, নাতি, নাতনি, জামাতা, পুত্রবধূসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা হাফিজ উল্লাহ’র মৃত্যুতে উপজেলা বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি এম. এ. করিম, এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো.মীর হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা দৌলত আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা সফিউল আলম চৌধুরী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আবদুল মান্নান পৃথক শোক বার্তায় শোক প্রকাশসহ শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

আলোচিত