চট্টগ্রাম বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার

  • প্রতিবেদক
  • আপডেট : ০৬:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৫ বার
১২

প্রতিনিধি রামগড়:: উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত ২৯তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের (এটিটিইউ) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বাংলাদেশ টেবিল টেনিস দলের হেড অব ডেলিগেশন হিসেবে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি ও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন (আইটিটিএফ) ও এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপ ও বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত এজিএমে মোসলেহ উদ্দিন আহমদ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন ও এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের সভাপতিসহ এশিয়ার বিভিন্ন দেশের টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি ও প্রতিনিধিদের সঙ্গে অংশ নেন। সভায় টেবিল টেনিসের উন্নয়ন, প্রসার এবং এ-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের টেবিল টেনিসের প্রতিনিধিত্ব এবং বিভিন্ন দেশের ক্রীড়া সংগঠকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দেশের টেবিল টেনিসের উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে এ অংশগ্রহণের মধ্য দিয়ে।

সফর শেষে আগামী ২৭ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

আইসিসিবিতে আধুনিক নকশার আসবাব নিয়ে জাতীয় ফার্নিচার মেলা