স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের সরকারী চাল ও গম মজুদ রাখার দায়ে এক চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সন্ধায় মাটিরাঙ্গা বাজারের চাল ব্যাসায়ী “মা মনি এন্টারপ্রাইজ” এর স্বত্বাধিকারী ফয়েজ আহমেদকে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও কার্যক্রম প্রতিরোধ আইন, ২০২৪-এর ৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতুর ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান,গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা বাজারে অভিযান পরিচালা করে অবৈধ ভাবে মজুদ ২২ বস্তা সরকারী চাল জব্দ করা হয়েছে।
জনস্বার্থে আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে থাকবে বলে জানান তিনি। এ সময় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো.রাজিব ,পুলিশ সদস্য স্থানীয় দোকার গন উপস্থিত ছিলেন।
মো: এনামুল হক 



















