চট্টগ্রাম শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে উন্নয়ন প্রকল্প পরিদর্শন এমপি ওয়াদুদ ভূঁইয়ার

  • মো.মাসুদ রানা
  • আপডেট : ০১:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার
২৭

প্রতিনিধি রামগড়:: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এমপি সরকারি ও দলীয় সফরে রামগড়ে এসে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে রামগড় সদর ইউনিয়নের নূরপুর এলাকায় (তৈচালাপাড়া সংলগ্ন) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত আবাসিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন পরিদর্শন করেন এমপি ওয়াদুদ ভুঁইয়া সহ পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি।

এ সময় তারা ভবনটির বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরে মাষ্টারপাড়ায় অবস্থিত রামগড় কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন অসমাপ্ত টাউন হল ভবন ও রামগড় লেক পরিদর্শন করেন। এসব স্থাপনা ও উন্নয়ন কার্যক্রমের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি অবহিত হন।

এতে আরো উপস্থিত ছিলেন পার্বত্য উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সহ সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun