চট্টগ্রাম রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে পুড়ল বসতবাড়ি

  • মো.মাসুদ রানা
  • আপডেট : ০৫:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার
১৯

প্রতিনিধি রামগড়:: খাগড়াছড়ির রামগড় উপজেলার শ্মশানটিলা এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মো. করিম উল্লার একটি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা রামগড় ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বসতঘরের বিভিন্ন মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নাম মো. করিম উল্লা সে রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকার বাসিন্ধা আমিনুল হকের ছেলে।

ক্ষতিগ্রস্ত করিম উল্লা জানান, কিছু মালামাল উদ্ধার করা গেলেও অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বসতঘরটি রক্ষা করা যায়নি। গ্যাস সিলিন্ডার লিগেজ থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানান।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun