চট্টগ্রাম রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

খাগড়াছড়িতে বজ্রপাতে মারমা দম্পতির মৃত্যু

২৫

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়িতে বজ্রপাতে উচিমং মারমা (৫০) ও চাইঞাও মারমা (৪৫) নামে মারমা দম্পতির মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টার ২০ মিনিটের দিকে মহালছড়ি উপজেলার নুনছড়ি এলাকার থলিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত উচিমং মারমা ও চাইঞাও মারমা স্বামী-স্ত্রী। তাঁদের চার সন্তান রয়েছে বলে স্থানীয়রা জানান।

নিহতদের বড় ছেলে আখং মারমা জানান, শনিবার সন্ধ্যায় এলাকায় ঝুম বৃষ্টি হচ্ছিল। এ সময় তাঁর মা বাড়ির দরজার কাছে এবং বাবা উঠান থেকে ঘরের ভেতরে প্রবেশ করছিলেন। হঠাৎ বিকট শব্দে তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজন মারা যান।

তিনি আরও জানান, বজ্রপাতে তাঁদের বসতঘরের সোলার প্যানেলসহ বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে নিহত দুজনের মরদেহ বাড়িতেই রাখা হয়েছে। আগামীকাল রোববার পারিবারিকভাবে তাঁদের দাহক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।

মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, মাইসছড়ি এলাকায় বজ্রপাতে স্বামী-স্ত্রী দুজন নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থল থানার এলাকা থেকে অনেক দূরে। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

খাগড়াছড়িতে বজ্রপাতে মারমা দম্পতির মৃত্যু

আপডেট : ১০:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬