চট্টগ্রাম বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

১৪

স্টাফ রিপোর্টার:: বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, গত মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিভিন্ন বয়সের ১৪ জন মিয়ানমার নাগরিক (পুরুষ) স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়নের অধীনস্থ কুরুকপাতা চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তাদের পরনে ছিল নিরস্ত্র ও বেসামরিক পোশাক। জিজ্ঞাসাবাদ শেষে কুরুকপাতা চেকপোস্ট থেকে তাদের আলীকদম ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়।

বিজিবি আরও জানায়, অবৈধ অনুপ্রবেশ আইন, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান অনুসরণ না করে সীমান্ত অতিক্রম ও বাংলাদেশে প্রবেশের দায়ে ওই ১৪ মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলীকদম থানার অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন শাহা বলেন, ১৯ আগস্ট মায়ানমারের নাগরিক আটক করে বিজিবি। পরে তাদেরে কে থানায় হস্তান্তর করে। তাদেরে বিরুদ্ধে আইনগত কার্যক্রম পক্রিয়াধীন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

আপডেট : ১১:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬