তথ্য গোপন করায় খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতিকে জরিমানা
প্রেস বিজ্ঞপ্তি:: খাগড়াছড়ি জেলার ১৯ টি ইটভাটা মালিকদের পক্ষে ইটভাটা মালিক সমিতি একটি রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট ১৩.০১.২৬ তারিখে রুল জারি করে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করে সরকারের উপর। উক্ত আদেশের বিরুদ্ধে জলবায়ু ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবের পক্ষে আপিল দায়ের করা হয়। শুনানি শেষে চেম্বার আদালত গত ০৫.০৩.২০২৬ তারিখে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে দেন। আপিল বিভাগের উক্ত আদেশ সত্বেও রিট পিটিশনার খাগড়াছড়ি জেলা ইট ভাটা মালিক সমিতি গত ৬ জুলাই ২৬ সালে হাইকোর্টে নিষেধাজ্ঞার আদেশ বর্ধিত করার জন্য একটি আবেদন দাখিল করলে হাইকোর্ট বিভাগ উক্ত নিষেধাজ্ঞার আদেশ বর্ধিত করে দেন। কিন্তু আদালতে আপিল বিভাগের উক্ত স্থগিত আদেশ এর বিষয় উল্লেখ করা হয়নি। তিন পার্বত্য জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদে জনস্বার্থে এইচ আর পি বি এর দায়ের করা বিভিন্ন মামলার কৌশলী সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিষয়টি অবহিত হওয়ার পর গতকাল হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে বিষয়টি সম্পর্কে আদালত কে অবহিত করেন। আদালত বিষয়টি সম্পর্কে শুনানির জন্য কজ লিস্টে আজ অন্তর্ভুক্ত করেন। বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী এর আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন পিটিশনার পক্ষ আদালতে আপিল বিভাগের আদেশ গোপন করে নিষেধাজ্ঞা এর আদেশ বর্ধিত করেছেন, যা আদালতের সাথে প্রতারণার শামিল। এ কারণে তিনি রিট পিটিশনারদের যথাযথ শাস্তির নির্দেশনা প্রার্থনা করেন। আদালতে রিট পিটিশনারদের পক্ষে এডভোকেট পারভেজ হোসেন শুনানি করেন এবং বলেন তিনি বিষয়টি সম্পর্কে অবহিত নহে। তিনি বলেন এই মামলাটা তিনি আর চালাতে চাচ্ছেন না। আদালত শুনানি শেষে খাগড়াছড়ি ইট ভাটা মালিক সমিতির পিটিশনারদের আপিল বিভাগের আদেশ গোপন করে হাইকোর্টের মাধ্যমে নিষেধাজ্ঞার আদেশ বর্ধিত করায় খাগড়াছড়ি ইতভাটা মালিক সমিতি রিট পিটিশনার কে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে সুপ্রিম কোর্টের রেজিস্টার বরাবরে উক্ত অর্থ জমা প্রদানের নির্দেশ দেন। আদালত অপর এক আদেশে রুল ডিসচার্জ করে দেন এবং আদেশের কপি সকল বিবাদীদের নিকট প্রেরণের নির্দেশ দেন। হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
১৪
প্রেস বিজ্ঞপ্তি:: খাগড়াছড়ি জেলার ১৯ টি ইটভাটা মালিকদের পক্ষে ইটভাটা মালিক সমিতি একটি রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট ১৩.০১.২৬ তারিখে রুল জারি করে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করে সরকারের উপর। উক্ত আদেশের বিরুদ্ধে জলবায়ু ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবের পক্ষে আপিল দায়ের করা হয়। শুনানি শেষে চেম্বার আদালত গত ০৫.০৩.২০২৬ তারিখে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে দেন।
আপিল বিভাগের উক্ত আদেশ সত্বেও রিট পিটিশনার খাগড়াছড়ি জেলা ইট ভাটা মালিক সমিতি গত ৬ জুলাই ২৬ সালে হাইকোর্টে নিষেধাজ্ঞার আদেশ বর্ধিত করার জন্য একটি আবেদন দাখিল করলে হাইকোর্ট বিভাগ উক্ত নিষেধাজ্ঞার আদেশ বর্ধিত করে দেন। কিন্তু আদালতে আপিল বিভাগের উক্ত স্থগিত আদেশ এর বিষয় উল্লেখ করা হয়নি।
তিন পার্বত্য জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদে জনস্বার্থে এইচ আর পি বি এর দায়ের করা বিভিন্ন মামলার কৌশলী সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিষয়টি অবহিত হওয়ার পর গতকাল হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে বিষয়টি সম্পর্কে আদালত কে অবহিত করেন।
আদালত বিষয়টি সম্পর্কে শুনানির জন্য কজ লিস্টে আজ অন্তর্ভুক্ত করেন। বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী এর আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন পিটিশনার পক্ষ আদালতে আপিল বিভাগের আদেশ গোপন করে নিষেধাজ্ঞা এর আদেশ বর্ধিত করেছেন, যা আদালতের সাথে প্রতারণার শামিল। এ কারণে তিনি রিট পিটিশনারদের যথাযথ শাস্তির নির্দেশনা প্রার্থনা করেন।
আদালতে রিট পিটিশনারদের পক্ষে এডভোকেট পারভেজ হোসেন শুনানি করেন এবং বলেন তিনি বিষয়টি সম্পর্কে অবহিত নহে। তিনি বলেন এই মামলাটা তিনি আর চালাতে চাচ্ছেন না। আদালত শুনানি শেষে খাগড়াছড়ি ইট ভাটা মালিক সমিতির পিটিশনারদের আপিল বিভাগের আদেশ গোপন করে হাইকোর্টের মাধ্যমে নিষেধাজ্ঞার আদেশ বর্ধিত করায় খাগড়াছড়ি ইতভাটা মালিক সমিতি রিট পিটিশনার কে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
একই সাথে সুপ্রিম কোর্টের রেজিস্টার বরাবরে উক্ত অর্থ জমা প্রদানের নির্দেশ দেন। আদালত অপর এক আদেশে রুল ডিসচার্জ করে দেন এবং আদেশের কপি সকল বিবাদীদের নিকট প্রেরণের নির্দেশ দেন। হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।