চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সাজেক ভ্যালি ভ্রমণে নিষেধাজ্ঞা

  • প্রতিবেদক
  • আপডেট : ০৮:২৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ০ বার

স্টাফ রিপোর্টার:: টানা ভারী বর্ষণ, পাহাড়ধসের আশঙ্কা এবং বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেন।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস এবং রাঙামাটি জেলায় সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণের ফলে বিভিন্ন স্থানে ভূমিধস, পাহাড়ধস ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে সাজেকের সকল পর্যটন স্পট, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসন আরও জানিয়েছে, বিরূপ আবহাওয়ার কারণে জেলার বিভিন্ন এলাকায় চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং জেলা প্রশাসনের জারি করা সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আবহাওয়ার উন্নতি এবং ঝুঁকি কমে এলে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাজেক ভ্যালি ভ্রমণে নিষেধাজ্ঞা

আপডেট : ০৮:২৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬