সব
facebook raytahost.com
মাটিরাঙ্গায় সম্প্রীতি'র মানবিক সহায়তা | Protidiner Khagrachari

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচী এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

এ কর্মসূচীর আওতায় তপ্ত মাষ্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য শিক্ষা ও ক্রীড়া সামগ্রী এবং স্থানীয়দের মাঝে মানবিক সহায়তা(খাদ্য সামগ্রী) ,ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম ও একজন কিডনী রোগী কে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন কুল পাড়া এলাকায় এই মানবিক কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি।

পাশাপাশি,স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়। মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রিজভী, ২শতাধিক স্থানীয়‌দের মা‌ঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া জাগিয়েছে। পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি জোরদার করতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ব‌লে জানান তিনি।”

এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি,জি সহ অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসবে মুখরিত মাটিরাঙ্গা

ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসবে মুখরিত মাটিরাঙ্গা

মাটিরাঙ্গায় নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা

মাটিরাঙ্গায় নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা

মা‌টিরাঙ্গায় সৌ‌দি’র খেজুর বিতরণ

মা‌টিরাঙ্গায় সৌ‌দি’র খেজুর বিতরণ

মাটিরাঙ্গায় ঈদ সামগ্রী বিতরণ

মাটিরাঙ্গায় ঈদ সামগ্রী বিতরণ

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি

দূর্ঘটনায় নিহত পরিবারের পাশে বিএনপি নেতা কাজল

দূর্ঘটনায় নিহত পরিবারের পাশে বিএনপি নেতা কাজল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com