সব
facebook raytahost.com
বিজিবি'র অভিযানে ১০ কেজি গাঁজা জব্দ | Protidiner Khagrachari

বিজিবি’র অভিযানে ১০ কেজি গাঁজা জব্দ

বিজিবি’র অভিযানে ১০ কেজি গাঁজা জব্দ

স্টাফ রিপোর্টার:: চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ছোটফরিংগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে আগে থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িত চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। রোববার (৮ মার্চ) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার (৭ মার্চ ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রামগড় ব্যাটালিয়নের অধীন ছোটফরিংগা সীমান্ত চৌকির একটি টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ২২০৩/২ আরবি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালতলা এলাকায় টহলদল অবস্থান নেয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টহলদল ভারত থেকে দুইজন চোরাকারবারীকে বাংলাদেশের দিকে আসতে দেখতে পায়। একপর্যায়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া দুটি বস্তার ভেতর থেকে পাঁচটি ছোট প্যাকেটে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, চোরাচালানের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক কাজ করছে বলেও জানানো হয়েছে। সীমান্তে চোরাচালান, মাদক পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বিজিবি কর্তৃপক্ষ স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন :

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

সিআইডি প্রধান হলেন রামগড়ের মোসলেহ উদ্দিন আহমদ

সিআইডি প্রধান হলেন রামগড়ের মোসলেহ উদ্দিন আহমদ

রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ

রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ

জ্বালানি তেলের দোকানে উপচে পড়া ভিড়

জ্বালানি তেলের দোকানে উপচে পড়া ভিড়

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com