সব
facebook raytahost.com
পেট্রোল পাম্পে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান | Protidiner Khagrachari

পেট্রোল পাম্পে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান

পেট্রোল পাম্পে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান oplus_0

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামের অভিযোগে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা থানা প্রতিনিধি সহকারী পুলিশ পরিদর্শক এএসআই মো আল্লাউদ্দিন, বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো আলমগীর হোসনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, বিভিন্ন সূত্রে তারা তথ্য পান যে দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারসহ আশপাশের বাজারগুলোতে কিছু পেট্রোল পাম্প জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করছে।

পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগও পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালায় এবং সংশ্লিষ্টদের সতর্কবার্তা প্রদান করে।

তিনি আরও জানান, ভবিষ্যতে কেউ যদি জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে বা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে—তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

আবারো রক্তাক্ত পাহাড়

আবারো রক্তাক্ত পাহাড়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com