সব
facebook raytahost.com
খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান | Protidiner Khagrachari

খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

প্রতিনিধি:: খুচরা সার বিক্রেতাদের অব্যাহতি দিয়ে প্রণীত বৈষম্যমূলক “সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫”–এর কার্যক্রম স্থগিত করে খুচরা বিক্রেতাদের অন্তর্ভুক্ত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। পরে আবার দুপুর ১টা ২০ মিনিটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি-এর উপ-পরিচালকের কার্যালয়ে কৃষিমন্ত্রী বরাবর আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় খুচরা সার বিক্রেতাদের পক্ষে উপস্থিত ছিলেন খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক-১ ও খাগড়াছড়ি জেলা শাখার সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা শাখার সভাপতি কনক ব্রত ত্রিপুরা,পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. হানিফ, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, জেলা সহ-সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক আ. করিমসহ অন্যান্যরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রস্তাবিত নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের বাদ দেওয়া হলে সার সরবরাহ ব্যবস্থায় জটিলতা সৃষ্টি হবে এবং প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই নীতিমালার কার্যক্রম স্থগিত করে খুচরা বিক্রেতাদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন :

খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

শিক্ষার্থী ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

শিক্ষার্থী ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

অবৈধ বিপুল কাঠ জব্দ: তৎপরতা রোধে কঠোর বার্তা

অবৈধ বিপুল কাঠ জব্দ: তৎপরতা রোধে কঠোর বার্তা

অসহায় পরিবারকে ৫৪ বিজিবি’র ঢেউটিন ও অর্থ বিতরণ

অসহায় পরিবারকে ৫৪ বিজিবি’র ঢেউটিন ও অর্থ বিতরণ

মানবতার কল্যাণে হতদরিদ্রদের পাশে সিন্দুকছড়ি জোন

মানবতার কল্যাণে হতদরিদ্রদের পাশে সিন্দুকছড়ি জোন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com