সব
facebook raytahost.com
বিমান বিধ্বস্তে লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮ | Protidiner Khagrachari

বিমান বিধ্বস্তে লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮

বিমান বিধ্বস্তে লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮

ডেস্ক রিপাের্ট::  তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। আঙ্কারার একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই তিনি যে জেটে ছিলেন সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা সবাই নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে আরও চারজন শীর্ষ লিবিয়ান সামরিক কর্মকর্তা এবং তিনজন ক্রু সদস্য রয়েছেন। তুরস্কের কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে আল-হাদ্দাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা এবং দেশ ও সেনাবাহিনীর জন্য এটি বড় ক্ষতি।

আল-হাদ্দাদ পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন। তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে লিবিয়ার বিভক্ত সেনাবাহিনীকে একীভূত করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

নিহত অন্য কর্মকর্তারা হলেন— স্থলবাহিনীর প্রধান জেনারেল আল-ফিতৌরি ঘারিবিল, সামরিক উৎপাদন কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল-কাতাওয়ি, সেনাপ্রধানের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাওয়ি দিয়াব এবং সামরিক আলোকচিত্রী মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।

তুরস্কের কর্মকর্তারা জানান, লিবিয়ার এই প্রতিনিধি দলটি দুই দেশের সামরিক সহযোগিতা বাড়ানো নিয়ে উচ্চপর্যায়ের প্রতিরক্ষা আলোচনায় অংশ নিতে আঙ্কারায় গিয়েছিল। এ ঘটনায় লিবিয়ার জাতিসংঘ-স্বীকৃত সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সব ধরনের সরকারি অনুষ্ঠান স্থগিত থাকবে।

সূত্র: আল-জাজিরা

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত

হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত

ইসরায়েলি হামলায় ৪৫২ ইরানি নিহত

ইসরায়েলি হামলায় ৪৫২ ইরানি নিহত

আগুনে ঘি ঢালবেন না-ট্রাম্পকে চীন

আগুনে ঘি ঢালবেন না-ট্রাম্পকে চীন

ইসরায়েলে স্মরণকালের ভয়াবহ হামলা ইরানের

ইসরায়েলে স্মরণকালের ভয়াবহ হামলা ইরানের

নিহত আইআরজিসি’র সদর দপ্তরের নতুন প্রধানও

নিহত আইআরজিসি’র সদর দপ্তরের নতুন প্রধানও

ছয় বিজ্ঞানী নিহত, জরুরি অধিবেশনে ইরান

ছয় বিজ্ঞানী নিহত, জরুরি অধিবেশনে ইরান

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com