
স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তার অর্থ বিতরন করা হয়েছে।
সোমবার(২৫ মে ২০২৬) সকালে দীঘিনালা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ২৯৮ নং আসনের নির্বাচনী এলাকা আব্দুল ওয়াদুদ ভূইয়া নির্দেশে খাগড়াছড়ি জেলা দীঘিনালা উপজেলার ৫টি ইউনিয়নে দরিদ্র, দুস্থ ও অসহায় ১শত জন জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।
এতে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ হতে ১লক্ষ টাকা ১ হাজার টাকা করে প্রদান করেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ ও দীঘিনালা উপজেলা বিএনপি‘র সভাপতি মো: শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপি‘র সাধারন সম্পাদক মো: জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি‘র তথ্য ও প্রচার সম্পাদক মো: শামসু রানা, উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক জ্ঞনজ্যোতি চাকমা প্রমূখ।
আপনার মতামত লিখুন :