সব
facebook raytahost.com
নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা | Protidiner Khagrachari

নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি জেলা নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত দীঘিনালা উপজেলা পরিদর্শন করে উপজেলার সকল দপ্তরের প্রধান ও স্থানীয় সামাজিক, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা নবাগত জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত।

পরিদর্শন করে উপজেলার সকল দপ্তরের প্রধান ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা, জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং সাধারণ মানুষের কাছে সেবা আরও সহজ ও দ্রুত পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “জনগণের জন্য কাজ করাই প্রশাসনের মূল দায়িত্ব, আর তাই মাঠপর্যায়ে সেবা আরও জোরদার করা হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার তনয় তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো শাহাদাত হোসেন, দীঘিনালা জোনের মেজর মোঃ আকিব মল্লিক।

উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা জামাত ইসলাম সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা। মতবিনিময় শেষে জেলা প্রশাসক উপজেলার দপ্তরগুলোর কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে সেবার মান আরও উন্নত করার নির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

আবারো রক্তাক্ত পাহাড়

আবারো রক্তাক্ত পাহাড়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com