সব
facebook raytahost.com
খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যানের কার্যক্রম স্থগিত | Protidiner Khagrachari

খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যানের কার্যক্রম স্থগিত

খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যানের কার্যক্রম স্থগিত

ডেস্ক রিপাের্ট:: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদাচারণ ও দুর্নীতির অভিযোগ দাখিলের পরিপ্রেক্ষিতে পরিষদের সকল প্রকার কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত নোটিশে আজ ৭ জুলাই ২০২৫ এই আদেশ জারি করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নোটিশের নম্বরঃ ২৯,০০০০.০০.২১৪.১৮.০০২২.২৪ (খন্ড)-৪৪ স্মারক মুলে এ আদেশ জারী করে।

নোটিশে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১৪ জন সদস্য কর্তৃক সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সাথে অসদাচারণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ শিক্ষকবদলি বাণিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকিয়ে রেখে ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সকল প্রকার কার্যক্রম হতে বিরত থাকার জন্য তাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

আপনার মতামত লিখুন :

শিক্ষার্থী ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

শিক্ষার্থী ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

অবৈধ বিপুল কাঠ জব্দ: তৎপরতা রোধে কঠোর বার্তা

অবৈধ বিপুল কাঠ জব্দ: তৎপরতা রোধে কঠোর বার্তা

অসহায় পরিবারকে ৫৪ বিজিবি’র ঢেউটিন ও অর্থ বিতরণ

অসহায় পরিবারকে ৫৪ বিজিবি’র ঢেউটিন ও অর্থ বিতরণ

মানবতার কল্যাণে হতদরিদ্রদের পাশে সিন্দুকছড়ি জোন

মানবতার কল্যাণে হতদরিদ্রদের পাশে সিন্দুকছড়ি জোন

রামগড়ে বিজিবির মানবিক সহায়তা

রামগড়ে বিজিবির মানবিক সহায়তা

মাদক-জুয়া দমনে সহযোগিতা কামনা

মাদক-জুয়া দমনে সহযোগিতা কামনা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com