স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সাবেক ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাতে পৌর এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামগড় উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুরুল আবছার (৪০) এবং রামগড় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার তারেক সুমন (৩৭)। নুরুল আবছার রামগড় পৌরসভার মহামুনি এলাকার ছুট্রি মিয়ার ছেলে। অন্যদিকে তারেক সুমন পৌরসভার মাস্টারপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তারেক সুমনকে তাঁর বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে একই রাতে মধ্যরাতের দিকে নিজ বাড়ি থেকে নুরুল আবছারকে আটক করে পুলিশ। তাঁরা দুজনই গত ১০ জুন দায়ের করা একটি জিআর মামলায় মারধর ও হামলার অভিযোগে অভিযুক্ত আসামি।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম দুই নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার দুজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার 





















